• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
স্কুলছাত্রীকে লাথি মারার ভাইরাল ভিডিও: যা জানা গেল আড়াইহাজারে সহপাঠির বিরুদ্ধে ধর্ষন মামলা ​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা, সনদ স্থগিত করল বোর্ড

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা, সনদ স্থগিত করল বোর্ড

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে থাকা ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা পরিবর্তন করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে।

এছাড়া বোর্ড কর্তৃক পূর্বে কর্তন করা কিছু দৃশ্য পুনরায় সংযোজন করার অভিযোগও আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চাপাতি দিয়ে হাত কর্তন, গলার রগ কেটে ফেলার মতো সহিংস দৃশ্য এবং নারীদের অশালীন পোশাক ও অরুচিকর অঙ্গভঙ্গির দৃশ্য।

এসব অনিয়মের কারণেই চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডুসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা