• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য  ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধিঃ

আড়াইহাজার উপজেলায় আধুনিক, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থা প্রসারে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪মে) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কংগ্রেস পার্টনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এতে সভাপতিত্ব করেন  নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষি বাঁচলে কৃষক বাঁচবে । স্মার্ট কৃষক তৈরি করা গেলে“উত্তম কৃষি চর্চা নিশ্চিত করা যাবে। সারা বাংলাদেশের মধ্যে আড়াই হাজারের কৃষকরা স্মার্ট কৃষক হবে এবং যুগ যুগ ধরে এগিয়ে যাবে। স্মার্ট কৃষক তৈরিতে এবং কৃষকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে আমি সব সময় আড়াইহাজার কৃষক ভাই-বোনদের পাশে আছি। নদীর পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারের খাল খনন কার্যক্রম কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন করতে পারলে দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মোঃ আহসান শহীদ সরকার তার বক্তব্য বলেন “এ বছর আলু ও পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছিলেন। রপ্তানিমুখী বাজার তৈরি করা গেলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান বলেন, সরকারের পার্টনার প্রকল্পের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। আড়াই হাজার উপজেলা

বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভুইয়া বলেন “ কৃষিকাজে কৃষকদের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব ও টেকসই কৃষি পদ্ধতির দিকে ঝুঁকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষিতে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে। আড়াইহাজারের কৃষিকে এগিয়ে নিতে হলে রপ্তানিমুখী কৃষির বিকল্প নেই।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন,  কৃষি সম্প্রসারণ অফিসার তাসমিনা আহমেদ খান, উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়া। এ সময়  কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা