• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

দিল্লি থেকে রুনা লায়লার ক্ষোভ

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

দিল্লি থেকে রুনা লায়লার ক্ষোভ

বিনোদন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ সম্মানজনক ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে সেখানেই রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী। এরই মধ্যে সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর।

জানা যায়, ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই নেটদুনিয়ায় এই গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিল্পী নিজেই।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ফেসবুকে রুনা লায়লা লিখেছেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করছি, এ ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’

তিনি জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিরক্ত হচ্ছেন।

রুনা লায়লার কথায়, ‘বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান-সব জায়গা থেকেই পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। বিষয়টি সত্যিই অবাক করার মতো।’

এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে গুণী এই শিল্পী জানান, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে ভোগান্তির শিকার হয়। অতীতেও অনেক তারকাকে নিয়ে এমন ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, এ ধরনের গুজব একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। তাই এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এই গায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা