নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির
Reporter Name
/ ১১
Time View
Update :
রবিবার, ২৪ মে, ২০২৬
Share
নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির
নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণঞ্জের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, যেকোনো ভালো উদ্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবেন।
শনিবার (২৩ মে) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রতি বছর এ ধরনের আয়োজন করবেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। শুধু খেলাধুলা নয়, সামাজিক কার্যক্রমসহ যেকোনো ভালো উদ্যোগে আমরা নারায়ণগঞ্জবাসীর পাশে আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় এগিয়ে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন।”
তিনি বলেন, “শিশু-কিশোর শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও গুরুত্ব দিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। খেলাধুলা মানুষের সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। খেলাধুলার মধ্যে থাকলে তরুণরা মাদক থেকে দূরে থাকবে এবং অবসর সময়ে খারাপ কাজ থেকেও বিরত থাকবে।”
তিনি আরও বলেন, “অতীতেও যেকোনো সংকটে তারেক রহমানের নির্দেশনায় আমি ও আমার পরিবার আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কাজ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে আমরা পাশে থাকব।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শাকিল মোল্লা মাহাবুব
বার্তা সম্পাদক : আল আমীন
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : মাজার রোড,মিরপুর ১ ঢাকা বাংলাদেশ।
০১৭১২৫৪১৩১৭ ইমেইল -matirmayatv2479@gmail.com.