Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.১৬°সে
শিরোনাম

জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি সংকটের চাপ এবার পড়তে যাচ্ছে সাধারণ যাত্রীদের ওপর। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বাজারেও সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এর প্রভাব পড়েছে সরাসরি পরিবহন খাতে।

জ্বালানির মূল্যবৃদ্ধির পর বাস-ট্রাক মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। সংশ্লিষ্টরা বলছেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় আগের ভাড়ায় পরিবহন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আশা করছিলাম যে সরকার তেলের দাম যদি বৃদ্ধি করে, তবে সেই সঙ্গে গেজেটে উল্লেখ করে দেবে যে তেলের কারণে এত পয়সা করে প্রতি কিলোমিটার ইনক্লুড হবে। কিন্তু সেটি হয়নি। আজ মালিকরা বেশি দামে তেল কিনছে কিন্তু ভাড়া নিচ্ছে আগের রেটে। এভাবে তো মালিকরা লস দিয়ে বাস চালাবে না। আমরা অলরেডি সরকারের সঙ্গে যোগাযোগ করেছি যে, আজকের মধ্যে এটা নিরসন করে দিতে।

তিনি আরও বলেন, সরকার প্রতি বছর বাজেটের আগে একটা ক্যালকুলেশন করে, কস্টিং বডি দেখে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী জানিয়ে দিতে পারে যে এই বছরের জন্য এই ভাড়া নির্ধারণ করা হলো। এই হিসাবটা যদি ঠিকভাবে করা হয়, তাহলে সেটাই পুরো বছর চলতে পারে। এর মাঝে যদি কোনো বড় পরিবর্তন হয়, যেমন ডলারের দাম হঠাৎ বাড়ে বা কমে, তখন সেগুলোর প্রভাব নিয়ে আলাদা করে আলোচনা করা যেতে পারে। না হলে সাধারণভাবে ওই নির্ধারিত ভাড়াই কার্যকর থাকতে পারে। আমরা এই প্রস্তাবটাই দিয়েছিলাম স্থায়ী সমাধানের জন্য, কিন্তু সেটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে
মাছের প্রজনন রক্ষায় সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ
বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.
চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

আরও খবর

error: Content is protected !!