Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.১৬°সে
শিরোনাম

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এছাড়াড় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রবিবার (১৯ এপ্রিল) ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার দুপুরে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বিস্ফোরণটি ঘটেছে। সেখানে কাট্টানাপাট্টি এলাকায় একটি বাজি কারখানায় এ ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, কারখানার একটি অংশ ভেঙে গিয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময়ে কারাখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনাস্থলেই অন্তত ১৯ জন নিহত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। বিস্ফোরণস্থল থেকে ছয় জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্ধারিত ছুটির দিন রবিবারেও কারখানাটি চালু রেখে নিয়ম লঙ্ঘন করছিল মালিক পক্ষ। কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে এবং এর জন্য দায়ীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে।

 

 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের
মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান
থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত
শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ব্যর্থ হলে দোষ তোমার, সফল হলে কৃতিত্ব আমার : ট্রাম্প
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত!

আরও খবর

error: Content is protected !!