Header Border

ঢাকা, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.১৬°সে
শিরোনাম

এক মাসে দুবার বেড়ে এলপিজির দাম ১৯৪০ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

এক মাসে দুবার বেড়ে এলপিজির দাম ১৯৪০ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

১২ কেজির এলপিজি  সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। বর্ধিত দাম রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হ‌য়েছে।

এক মাসেই দ্বিতীয়বারের মতো ১৯ এপ্রিল এসে আবার এলপিজি দাম বাড়ানো হলো। এবার ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হলো।

র‌বিবার (১৯ এপ্রিল) বিকা‌লে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়।

চলতি মাসের জন্য গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছিল ৩৮৭ টাকা।এই হিসাবে ২ এপ্রিলের পর মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ৫৯৯ টাকা। অর্থাৎ, গত ১ এপ্রিল ১২ কেজির যে সিলিন্ডারটি ১৩৪১ টাকায় কেনা যেত, আজ থেকে সেটি কিনতে ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।

 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ
ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত
জ্বালানি তেলের চাহিদা মেটাতে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন
ডিমের ডজন ৬৫ টাকা

আরও খবর

error: Content is protected !!