Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.২৭°সে
শিরোনাম
ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে নেইমারকে বিশ্বকাপ দলে ডাকা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছেন আনচেলত্তি ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ গানের মানুষ, প্রাণের টানে : সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান মাছের প্রজনন রক্ষায় সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর ও জামমালপপুর সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী সুমাইয়া আলম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে

নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান চালক। যদিও পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।

তিনি জানান, গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে ওঠেন চালক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলেও জানান নুরুল আলম।

গাড়ির চালক জাকির হোসেন বলেন, “গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মাছের প্রজনন রক্ষায় সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ
বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু.
চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড
দিনাজপুর ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দুই 

আরও খবর

error: Content is protected !!