• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি

৪৮ দলের ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। যা শুরু হতে বাকি আর মাত্র একমাস।

বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ঠিক একমাস পর। যেখানে বিশ্বের সেরা ফুটবলাররা নামবেন সর্বোচ্চ মঞ্চে, আর সেই রোমাঞ্চকর যাত্রার জন্য সমর্থকদেরও এখন থেকেই প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘অপেক্ষার প্রহর প্রায় শেষ। আপনার ফিফা বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে।’

ফিফা আরও বলেছে, বিশ্বের সেরা তারকারা এবার মাঠ মাতাবেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। তাই সমর্থকদেরও এখন থেকেই নিজেদের প্রস্তুত করে নিতে হবে, যাতে তারা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত পুরোপুরি উপভোগ করতে পারেন।

বিশ্বকাপকে ঘিরে ভক্তদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ফিফা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার আহ্বান। এই অ্যাপের মাধ্যমে ম্যাচ সূচি, টিকিট, দল ও খেলোয়াড়দের তথ্যসহ নানা আপডেট সহজেই পাওয়া যাবে।

এছাড়া ‘ফিফা রিওয়ার্ডস’ কর্মসূচির কথাও উল্লেখ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে সমর্থকরা প্রিয় খেলার আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে ফিফা।

ফিফার বক্তব্য, ‘এখনই সময় বড় উদ্বোধনের জন্য প্রস্তুত হওয়ার। কারণ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এমন এক অভিজ্ঞতা, যার স্মৃতি আজীবন মনে গেঁথে থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা