• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

‎নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন সভাপতি ইমুন, সম্পাদক মিরাজ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

‎নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন সভাপতি  ইমুন,  সম্পাদক মিরাজ

নিজস্ব প্রতিবেদক:

‎নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে ৪১ সদস্য বিশিষ্ট ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (১০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুল ইসলাম ইমুন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।‎নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন দিলশাদ আফরিন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে পাঁচজনকে মনোনীত করা হয়েছে, তারা হলেন— মেহেদি হাসান ইমন, কাজী শাহ আলম কনক, কাওসার আহমেদ সুমন, জহির আহমেদ সোহেল এবং নাঈমুর রওনক খান।‎সংগঠনটিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সদস্য সচিব হিসেবে মোয়াজ্জেম হোসেন সাগর এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নাজমুল হাসান রুমি দায়িত্ব পালন করবেন। কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর, ইফতেখার হোসেন ইফতি ও অনিক ভূঁইয়া। এছাড়া কমিটির ২৯ জন সদস্য হলেন— রতন মিয়া, সুমন খান, মো. হৃদয়, আল আমিন, জুবায়ের হোসেন, আবু সালেহ, হৃদয় সরকার, মো. জুবায়ের, হানিফ হোসেন, মো. নাঈম, মো. নুরুল হক, মো. আলী, এ কে হীরা, মো. আল আমিন, রবিন সরকার পায়েল, শাহাদাৎ হোসেন রনি, আমিনুল ইসলাম, ফারুক খান সুজন, মো. রনি, শহিদুল ইসলাম নাঈম, রাকিবুল হাসান, আতিকুল ইসলাম জুবায়ের, ফয়সাল আহমেদ, তানভীর সোহেল, মো. রিয়াদ, জিয়াউর রহমান লিটন, আব্দুস সালাম মোল্লা এবং মো. রিফাত।

‎কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, নারায়ণগঞ্জের রাজপথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের সমন্বয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হবে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখা। নবগঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে জেলার সকল ইউনিট গুছিয়ে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা