• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাতে পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলির মহিদুল ইসলামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত বর্ষা আক্তার (২০) আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী মামুন ওরফে রুবেল পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন দিন আগে বর্ষার সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একই সময়ে বাসাটির বাইরে দীর্ঘদিন ধরে তালা ঝুলতে দেখা যায়।

বুধবার সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পরিবার ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বর্ষার মুখ ও পা বাঁধা অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা