• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

আসছে ডেঙ্গুর মৌসুম, মশক নিধনে কার্যক্রম নেই আড়াইহাজারে

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আসছে ডেঙ্গুর মৌসুম, মশক নিধনে কার্যক্রম নেই আড়াইহাজারে

চলতি বছর আবারও ডেঙ্গুর মৌসুম ঘনিয়ে আসছে, অথচ এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার আড়আইহাজার উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।

এ কারণে এ বছর আড়াইহাজারে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক ও স্থানীয় সচেতন নাগরিকরা। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে একেবারেই নিরব ভুমিকায় বলে জানিয়েছেন মশার যন্ত্রনায় অতিষ্ঠ ভুক্তভুগি এলাকা বাসী ।

পৌরসভায়   নাগরিক সেবা ঠিকমতো মিলছে না। শুধু প্রশাসনিক এলাকা ও কর্মকর্তাদের বাসভবনের আশপাশে মশক নিধন হয়, অন্যত্র হয় না। সন্ধ্যার পর মশার কারণে বাইরে থাকাই দায় হয়ে পড়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসক ও সচেতন নাগরিকরা।

বৃষ্টির সঙ্গে সঙ্গেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগ এখন পর্যন্ত যথেষ্ট নয়, আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার।

সচেতন মহলের দাবি এখনই ড্রেনেজ সচল করতে হবে, জলাবদ্ধতা দূর করতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশার ওষুধ ছিটাতে হবে। বিশেষত গত বছর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এমন এলাকাগুলোতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

আমাদের এলাকায় দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা বাড়েনি। ড্রেনের সংখ্যা বাড়ানো হলে জলাবদ্ধতা কমত, মশার উপদ্রবও কমত এবং ডেঙ্গুর ঝুঁকিও হ্রাস পেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা