• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

শীতলক্ষ্যায় নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

শীতলক্ষ্যায় নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি-নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে (শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন) এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- মো. মহসিন সরদার (৪৩)। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।

জানা গেছে, রাতে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেন ৪ কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ-টহল করছিলেন। এসময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয় এবং উল্টে যায়। পরবর্তীতে টহল টিমের সবাই সাঁতারে অন‍্য একটি বাল্কহেডে উঠেন। তবে সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো বাল্কহেড জব্দ কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা