• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ করা হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদকপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।

এ সময় নকল সিগারেট তৈরির দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নকল সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানায়, বকশীগঞ্জ উপজেলার মোদকপাড়া এলাকার সুনীল মোদকের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে ব্যবসা করে আসছিলেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদকপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে এক লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, নকল সিগারেট জব্দের পর তা ধ্বংস করা হয়েছে। তা ছাড়া একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা