আড়াইহাজার প্রতিনিধি –
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। প্রধান অতিথি নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এসময় আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমী মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহাম্মদ জুয়েল, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আনসার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজার মনিটরিং, বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ দমন, উপজেলায় গরু চুরি রোধ, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।