• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
​৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ আল আমিনের ঈদের শুভেচ্ছা আড়াইহাজারবাসীকে জুয়েল আহমেদের ঈদুল আযহার শুভেচ্ছা নারায়ণগঞ্জে উন্নয়নে পাশে থাকার আশ্বাস নজরুল ইসলাম আজাদ এমপির নিখোঁজ ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান, নদীতে ঝাঁপের ফুটেজ আগামী বাজেটে নতুন করের আওতায় আসছে মোটরসাইকেল আড়াইহাজারে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ্য নিরাপদ খাদ্য ও রপ্তানি কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফিফা ফুটবল বিশ্বকাপের আর মাত্র একমাস বাকি কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় বিকেএমইএ

বজ্রপাতের সময় করণীয় জানাল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

বজ্রপাতের সময় করণীয় জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সংস্থাটি বলছে, ‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই।’

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে পরামর্শ দিয়ে বলেছে, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

এ সময় মাঠে খেলাধুলা বা ঘুড়ি ওড়ানো এবং দলবদ্ধ হয়ে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।

বাড়িতে অবস্থান করলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। শিলা কুড়ানো বা উঠানে থাকা যাবে না এবং জানালার গ্রিলসহ কোনো ধাতব অংশ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু বা সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা