Header Border

ঢাকা, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৫৩°সে
শিরোনাম
এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ইউরোপের ৭টি দেশের সঙ্গে নতুন শ্রমবাজার চুক্তি করছে সরকার অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন: মামুন মাহমুদ নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশে অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমের ডজন ৬৫ টাকা
ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার
পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে
সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক
বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা
কালিয়াকৈরে মাটির দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু

আরও খবর

error: Content is protected !!