Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৪.৮৯°সে
শিরোনাম
নেইমারকে বিশ্বকাপ দলে ডাকা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছেন আনচেলত্তি ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ গানের মানুষ, প্রাণের টানে : সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান মাছের প্রজনন রক্ষায় সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর ও জামমালপপুর সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী সুমাইয়া আলম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

নেইমারকে বিশ্বকাপ দলে ডাকা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছেন আনচেলত্তি

নেইমারকে বিশ্বকাপ দলে ডাকা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছেন আনচেলত্তি

ব্রাজিলের জার্সিতে আসন্ন বিশ্বকাপে খেলতে চান নেইমার জুনিয়র। কিন্তু জাতীয় দলে ফেরার রাস্তা তার জন্য মোটেও সহজ নয়। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন–বিশ্বকাপের দলে থাকতে হলে শতভাগ ফিট হয়েই জায়গা করে নিতে হবে। সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের সাবেক কিংবদন্তিদের অনেকেই নেইমারকে জাতীয় দলে ফেরাতে এই ইতালিয়ান কোচ আহ্বান জানালেও নিজের অবস্থানে অনঢ় তিনি।উত্তর আমেরিকায় আগামী বিশ্বকাপের দুই মাসও বাকি নেই, কিন্তু নেইমারকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। সান্তোসের হয়ে নিয়মিত গোল-অ্যাসিস্ট করলেও সেটি কি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট কি–না, সে প্রশ্ন আছেই। দীর্ঘ টুর্নামেন্টে টানা খেলার মতো শারীরিক সক্ষমতা এই ৩৪ বছর বয়সীর আছে কি–না, সেটিও প্রশ্নসাপেক্ষ।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের স্কোয়াড বিষয়ক আলোচনার বেশিরভাগই নেইমারকেন্দ্রিক। আর ঠিক এমন সময়েই আনচেলত্তি দেখা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে। সেলেসাও কোচ নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট লুলার সঙ্গেও। ব্রাজিলভিত্তিক ওয়েবসাইট ব্রাসিল২৪২–কে  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান এবং এ বিষয়ে নিজের মতামতও দেন।লুলা বলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তি আমাকে জিজ্ঞেস করলেন, “আপনার কি মনে হয় নেইমারকে ডাকা (জাতীয় দলে) উচিত?” আমি বললাম, “দেখুন, যদি সে শারীরিকভাবে প্রস্তুত থাকে, তাহলে তার ফুটবল প্রতিভা তো আছেই।”’লুলা দা সিলভা ও আনচেলত্তি গত ২৬ জানুয়ারি ২০২৭ নারী বিশ্বকাপ সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে দেখা করেন। সেই টুর্নামেন্টটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে তারা একসঙ্গে ছবিও তোলেন। এমনকি লুলা মজা করে আনচেলত্তিকে তার প্রিয় ক্লাব করিন্থিয়ান্সের কোচ হওয়ার অনুরোধও করেছিলেন।নেইমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টানেন, যারা ইউরোপীয় ফুটবলে নেইমারের সমসাময়িক বড় তারকা ছিলেন।তিনি বলেন, ‘আমাদের জানতে হবে সে নিজে চায় কি না। যদি চায়, তাহলে তাকে পেশাদার হতে হবে। সে এখনও তরুণ। কিন্তু শুধু নামের কারণে দলে যাওয়া যাবে না, ফুটবল প্রতিভার কারণেই যেতে হবে। সে ক্রিস্টিয়ানো ও মেসির দিকে তাকাতে পারে, তাহলেই সে জাতীয় দলে জায়গা করে নেবে।’নেইমার এখন বিশ্বকাপ দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন, যা হলে আনচেলত্তির অধীনে এটি হবে তার প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৮ মে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ব্রাজিল দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলেন আনচেলত্তি
ডিমের ডজন ৬৫ টাকা
একদিন আগেই ইসরায়েলে পৌঁছাবে মেসির আর্জেন্টিনা
মোসাদ্দেকের ‘টেনশন’ নেই
পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে
সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক

আরও খবর

error: Content is protected !!