Header Border

ঢাকা, বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.০৯°সে
শিরোনাম
শেরপুর ও জামমালপপুর সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী সুমাইয়া আলম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত উৎসবমুখর পরিবেশে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইলে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম বীরগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক-প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। এ সময় ঠিকাদার তাকে বাঁশ নিয়ে তাড়া করেন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবার দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিকালে ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় একটি অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হয়েছেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার লোকমান হোসেন। যার নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

তবে নিম্নমানের কাজের অভিযোগে রবিবার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম সড়কটি পরিদর্শনে আসে।

পরিদর্শনকালে দুপুরের দিকে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়ি চালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালায়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঝুট নিয়ে সংঘর্ষে গুলিবর্ষণ: রনিসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
পুরোনো ভিডিও কেন্দ্র করে কুষ্টিয়ায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা
জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আরও খবর

error: Content is protected !!